দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

যুক্তরাষ্ট্র ও ইরানের চলমান যুদ্ধ বন্ধে আলোচনার অংশ হিসেবে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে। পাকিস্তানি কর্মকর্তারা জানিয়েছেন, শনিবার অনুষ্ঠিতব্য এই বৈঠকে কারা অংশ নিতে পারেন, তার একটি সম্ভাব্য তালিকা ইতোমধ্যে নির্ধারণ করা হয়েছে। তবে আলোচনার বিস্তারিত এখনো চূড়ান্ত হয়নি এবং অংশগ্রহণকারীদের তালিকায় পরিবর্তন আসতে পারে।
আয়োজক দেশ পাকিস্তান
পাকিস্তানের পক্ষ থেকে বৈঠকে অংশ নিতে পারেন প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ, পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল অসীম মুনির, উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও দেশটির প্রধান গোয়েন্দা সংস্থা আইএসআই-এর প্রধান লেফটেন্যান্ট জেনারেল আসিম মালিক।
যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদল
যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদলে থাকার সম্ভাবনা রয়েছে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, হোয়াইট হাউসের বিশেষ দূত স্টিভ উইটকফ, সাবেক প্রেসিডেন্ট উপদেষ্টা জ্যারেড কুশনার এবং সেন্টকম কমান্ডার অ্যাডমিরাল ব্র্যাড কুপারের।
ইরানের প্রতিনিধিদল
ইরানের প্রতিনিধিদলে থাকতে পারেন দেশটির পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ, পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি এবং উপপররাষ্ট্রমন্ত্রী মাজিদ তাখত রাভাঞ্চি।
সূত্র: আল–জাজিরা
/অ